ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

দক্ষিণ এশিয়ার নাগরিকদের জন্য রোমানিয়ার ৮২ হাজার কাজের ভিসা অনুমোদন

ইউরোপের দেশ রোমানিয়া ২০২৫ সালের জন্য দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের নাগরিকদের বিপুল সংখ্যায় কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময়
দক্ষিণ এশিয়ার নাগরিকদের জন্য রোমানিয়ার ৮২ হাজার কাজের ভিসা অনুমোদন

ইউরোপের দেশ রোমানিয়া ২০২৫ সালের জন্য দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের নাগরিকদের বিপুল সংখ্যায় কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট প্রদান করেছে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মোট ৮২ হাজার ১৮০ জন নাগরিক এই অনুমোদন পেয়েছেন। সরকারি অভিবাসন সংস্থা জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই)-এর তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট পেয়েছেন নেপালের নাগরিকরা। তাদের সংখ্যা ৪৫ হাজার ৪৯৬ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, যাদের ১৩ হাজার ৬৯৩ জন নাগরিক অনুমোদন পেয়েছেন।


এ তালিকায় ৮ হাজার ৩১৯টি ওয়ার্ক পারমিট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরপর রয়েছে ভারত (৮ হাজার ৮২ জন) এবং পাকিস্তান (৬ হাজার ৫৯০ জন)। আইজিআই জানিয়েছে, এই পরিসংখ্যানে এমন কর্মীরাও অন্তর্ভুক্ত আছেন যারা গত বছর আবেদন করলেও চলতি বছরে কাজের অনুমোদন পেয়েছেন। অন্যদিকে রোমানিয়ায় বৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা ৮ হাজার ৬৩৫ জন বলে জানা গেছে। এর বড় অংশই কর্মসংস্থানের উদ্দেশ্যে সেখানে গেছেন। এছাড়া শিক্ষার্থী, পারিবারিক পুনর্মিলন এবং স্থায়ী বসবাসের অনুমতি নিয়েও কিছু বাংলাদেশি সেখানে অবস্থান করছেন।


পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রোমানিয়ায় সবচেয়ে বেশি প্রবাসী রয়েছেন নেপালের নাগরিকরা, এরপর শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। অভিবাসন কর্তৃপক্ষ আইজিআই জানায়, দেশটিতে অভিবাসন, একীভূতকরণ ও আশ্রয় সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন করা হলেও সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব আলাদা সংস্থার হাতে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল