ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠায় তাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে বলে
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠায় তাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। লন্ডন সফরের সময় ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আদালতে যেকোনো অভিযোগ মোকাবেলা করা উচিত। সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি আমি নিজেই প্রত্যাখ্যান করেছি।

টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বেআইনিভাবে ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি সরাসরি অস্বীকার করে টিউলিপ সিদ্দিক বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ