ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি যৌক্তিক : রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিরাজগঞ্জকে দেশের মানুষ চিনে যমুনা পাড়ের তাঁতের
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি যৌক্তিক : রিজওয়ানা ছবি : সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিরাজগঞ্জকে দেশের মানুষ চিনে যমুনা পাড়ের তাঁতের শহর হিসেবে। কিংবা মিষ্টির জেলা হিসেবে। সিরাজগঞ্জকে একদিন দেশের মানুষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য চিনবে।

সোমবার (১৬ জুন) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি একটি যৌক্তিক দাবি। এখানে হতাশার কিছু নেই। এই বাংলাদেশে দীর্ঘ সময় ধরে চেষ্টা না করলে কোনো কিছু হয় না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নাম শুনলে কাব্যিক কাব্যিক একটা অনুভূতি হয়।

এর আগে ১০টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ আসেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এরপর অস্থায়ী ভবনের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপদেষ্টা বাঘাবাড়ী ঘাট থেকে বড়াল নদী পার হয়ে পৌঁছান তিন নদীর মোহনায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসে। সেখানে পৌঁছেই তিনি ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এই সফরে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী