ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আ. লীগ জনগণের কথা ভাবে, অন্যরা ক্ষমতাকে ভোগ করে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে, জনগণের কথা ভাবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য দল
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৩, দুপুর ১২:১১ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৩, দুপুর ১২:১১ সময়
আ. লীগ জনগণের কথা ভাবে, অন্যরা ক্ষমতাকে ভোগ করে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ফাইল ছবি
আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে, জনগণের কথা ভাবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য দল ক্ষমতায় গেলে শুধু ক্ষমতাকে ভোগ করে।

রোববার (২০ আগস্ট) সকালে নবনির্মিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন’ ও ‘তথ্য কমিশন ভবন’ এবং ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার জনগণের কথা ভাবেনি। সেটা জিয়া, এরশাদ, খালেদা জিয়া যেই হোক উল্লেখ করেন শেখ হাসিনা বলেন, বিএনপিসহ অন্য দল ক্ষমতায় গিয়েই প্রধান কাজ হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অত্যাচার করা।

তিনি বলেন, জনগণের তথ্য চাওয়া ও পাওয়ার অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। সরকার কোন কিছু নিয়ে রাখঢাক করে না।

আওয়ামী লীগ ক্ষমতায় এসেই স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কম্পিউটার শেখানো শুরু করেছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশেকে ডিজিটাল করতে আওয়ামী লীগ সরকার এসে কম্পিউটারের ওপর ট্যাক্স কমিয়ে দেয়, যার ফলে কম্পিউটার সহজলভ্য হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সামরিক শাসন জারি করে যারা সরকারে এসেছিল, তারা কখনোই গণমানুষের কথা ভাবেনি। বর্তমানে দুর্যোগ ও অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বিএনপির সময় তথ্য প্রযুক্তি খাতে কিছুই হয়নি জানিয়ে শেখ হাসিনা বলেন, কিন্তু আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সব ক্ষেত্র আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তুলছি। তথ্য চাওয়া ও পাওয়া মানুষের অধিকার। আওয়ামী লীগ সরকার মোবাইল ফোনকে সার্বজনীন করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান