ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

স্টারলিংকের চেয়েও ৫ গুন দ্রুত গতির ইন্টারনেট আনলো চীন!

এবার ইলন মাস্ককে টেক্কা দিলো চীন। মাস্কের স্টারলিংকের গতিকেও পেছনে ফেলবে চীনের ইন্টারনেট। চীনা গনমাধ্যমের দাবি চীনের এই
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৫, বিকাল ৫:৩২ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৫, বিকাল ৫:৩২ সময়
স্টারলিংকের চেয়েও ৫ গুন দ্রুত গতির ইন্টারনেট আনলো চীন! ছবি : সংগৃহীত
এবার ইলন মাস্ককে টেক্কা দিলো চীন। মাস্কের স্টারলিংকের গতিকেও পেছনে ফেলবে চীনের ইন্টারনেট। চীনা গনমাধ্যমের দাবি চীনের এই নতুন স্যাটেলাইট প্রযুক্তি পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার ওপরে জিওস্টেশনারি কক্ষপথে স্থাপিত একটি স্যাটেলাইট থেকে পরিচালিত হচ্ছে।

এটি স্টারলিংকের স্যাটেলাইটগুলোর অবস্থানের তুলনায় প্রায় ৬০ গুণ উচ্চতায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত লেজার সিগন্যাল বায়ুমণ্ডলে প্রবাহিত হওয়ার সময় বিকৃত হয়ে পড়ে, যার ফলে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগে সমস্যা হয়। তবে এই সমস্যাকে পাশ কাটাতে সক্ষম হয়েছে চীনের গবেষকরা।

চীনের উদ্ভাবিত নতুন এই প্রযুক্তিতে রয়েছে ৩৫৭টি মাইক্রো-মিরর যা বিকৃত লেজার রশ্মিকে সঠিকভাবে পুনর্গঠন করে। পাশাপাশি, এতে মাল্টি-প্লেন লাইট কনভার্টার এবং রিয়েল-টাইম পাথ-পিকিং অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে ডেটা সিগন্যালের গতি ও নির্ভুলতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে অতীতের সমস্যা দূর হয়েছে।

চীনেট নতুন এই গবেষণা শুধু চীনের প্রযুক্তিগত সক্ষমতাই বাড়ায়নি, বরং বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, এই সাফল্য ভবিষ্যতের ব্রডব্যান্ড কাঠামো, দূরবর্তী অঞ্চলের ইন্টারনেট সুবিধা এবং মহাকাশ থেকে নির্ভরযোগ্য তথ্য আদান-প্রদানে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস