ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে শতাধিক অভিবাসী নিহত

ইয়েমেন সীমান্তে কয়েকশ অভিবাসন প্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নতুন
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৩, দুপুর ৪:৯ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৩, দুপুর ৪:৯ সময়
সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে শতাধিক অভিবাসী নিহত ছবি : সংগৃহীত
ইয়েমেন সীমান্তে কয়েকশ অভিবাসন প্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নতুন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টাকালে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান।

অভিবাসীরা জানান, গুলির আঘাতে অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

এইচআরডব্লিউকে তারা জানান, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে সৌদি পুলিশ ও সৈন্যরা অভিবাসনপ্রত্যাশীদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে। এছাড়া বিস্ফোরক অস্ত্র দিয়েও আঘাত করেছে।

সৌদি সরকার বলছে, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখছে। তবে হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত বা বড় আকারের ছিল, জাতিসংঘের এমন মতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি। এর আগেও সৌদি আরব পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান