ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

১০০ বছরের স্বপ্ন, ১০ বছরের পরিকল্পনা, পোলো খেলতে গিয়েই থেমে গেল সঞ্জয়ের জীবন

তাঁর জীবনটা যেন ছিল এক বিলাসী পরিকল্পনার খাতা—যার প্রতিটি পাতায় ছিল সুনির্দিষ্ট লক্ষ্য, স্বপ্ন আর দায়বদ্ধতা। কিন্তু ভাগ্যের
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১০:৪ সময়
১০০ বছরের স্বপ্ন, ১০ বছরের পরিকল্পনা, পোলো খেলতে গিয়েই থেমে গেল সঞ্জয়ের জীবন ছবি : সংগৃহীত
তাঁর জীবনটা যেন ছিল এক বিলাসী পরিকল্পনার খাতা—যার প্রতিটি পাতায় ছিল সুনির্দিষ্ট লক্ষ্য, স্বপ্ন আর দায়বদ্ধতা। কিন্তু ভাগ্যের খসড়া কে কখন ছিঁড়ে ফেলে, কে জানে!

১২ জুন, লন্ডনের এক ঘোড়দৌড়ের মাঠে যখন পোলো খেলতে খেলতে আচমকা থেমে গেল সঞ্জয় কাপুরের প্রাণ, তখন থমকে গেল একটা অধ্যায়ও। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবেই অনেকের কাছে বেশি পরিচিত তিনি। তবে তাঁর পরিচয়ের গন্ডি এতটাও সরল ছিল না। তিনি ছিলেন সোনা কমস্টার সংস্থার কর্ণধার—৩৯,০০০ কোটি টাকার সাম্রাজ্য যাঁর হাত ধরে চলত।

তিনটি বিয়ে করেছেন সঞ্জয়। তবে করিশ্মার সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। দাম্পত্যজীবনের তিক্ততা থেকে উঠে এসেছিল গার্হস্থ্য হিংসার অভিযোগ পর্যন্ত। কিন্তু সেই সম্পর্কের শেষবিন্দুতে এসে যখন শোকসভা বা শেষকৃত্য—সেখানেও করিশ্মা ছিলেন পাশে।

মৃত্যুর মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে সঞ্জয়ের গলায় ঝরে পড়েছিল জীবন নিয়ে দারুণ আশাবাদ। অক্টোবরে নিজেই লিখেছিলেন নিজের জন্য ১০ বছরের পরিকল্পনা। সেটা ছিল কোনও কর্পোরেট টার্গেট নয়, বরং তাঁর নিজস্ব জীবনের ফোকাস লিস্ট—যাতে ছিল খেলাধুলা, পরিবার, ফিটনেস, কাজ আর ‘অ-কাজের’ প্রতিশ্রুতি। তিনি বলেছিলেন, “আমি কী করব এবং কী করব না, সে বিষয়ে আমি খুব স্পষ্ট।”

পোলো ছিল তাঁর প্রাণের খেলা, আর পরিবার ছিল হৃদয়ের ঠিকানা। বলেছিলেন, “আমি এমন ব্যক্তি নই, কাজ ছাড়া থাকতে পারি না। নিজের মর্জির মালিক হওয়া একটি দুর্দান্ত বিলাসিতা।” কিন্তু কী অদ্ভুত নিয়তি! ঠিক সেই খেলাটাই তাঁর জীবন কেড়ে নিল—যা তিনি সবচেয়ে ভালোবাসতেন।

জীবন যে কোনও কাগজের ছেঁড়া কোণ থেকে কখন যে হারিয়ে যায়, তা বোঝা মুশকিল। সঞ্জয় কাপুরের গল্প আমাদের শেখায়—পরিকল্পনা করাই ভালো, কিন্তু শেষকথা বলে যায় সময়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন