ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

জয়পুরহাটে হত্যা মামলায় যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ওয়াহেদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনারুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩১ সময়
জয়পুরহাটে হত্যা মামলায় যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার ছবি : সংগৃহীত
জয়পুরহাটের কালাইয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ওয়াহেদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনারুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোরে উপজেলার এলতা গ্রামের নিজ বাড়ি থেকে আনারুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি আনারুল ইসলাম উপজেলার এলতা গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আদালতে রায় হওয়ার সাত বছর পর তাকে গ্রেপ্তার করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, ২০১০ সালের ৩০ জুলাই দিবাগত রাতে জয়পুরহাটের কালাই উপজেলার এলতা গ্রামের আব্দুল ওয়াহেদকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আনারুল ইসলাম। এরপর তাকে পুনট-দেওগ্রাম রাস্তায় নিয়ে গিয়ে তার হাতে থাকা মোবাইল সেট কেড়ে নিয়ে তাকে হত্যা করে মাঠে মরদেহ ফেলে পালিয়ে যায়। পরদিন ৩১ জুলাই স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহতের বাবা আফজাল হোসেন সরকার বাদী হয়ে হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের তৎকালীন বিচারক মো. আবদুল মজিদ গত ২০১৬ সালের ১৮ আগস্ট ওয়াহেদ হত্যা মামলায় আসামির অনুপস্থিতেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। এই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনারুল ইসলাম দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট

অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট