ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

বিএনপি অফিসের সামনে বোমা সদৃশ বস্তু, সাথে ছিল চিরকুটও

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১১:৪৮ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১১:৪৮ সময়
বিএনপি অফিসের সামনে বোমা সদৃশ বস্তু, সাথে ছিল চিরকুটও ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টায় গাংনী থানা পুলিশের একটি টিম বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী আবির হোসেন বলেন, নওদা বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও আরেকটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে এবং সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে।

গাংনী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, উদ্ধারকৃত চিরকুটে লেখা রয়েছে- ‘শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে জায়গার মাল জাইগায় বসে আছি। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা