ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’ এর খসড়া অনুমোদন

‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (আমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। রোববার (২৯
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৫, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৫, সকাল ৯:৫২ সময়
উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’ এর খসড়া অনুমোদন ছবি : সংগৃহীত
‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (আমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। রোববার (২৯ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা পরিষদের ৩১তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (এমেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকুরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান সংকট দ্রুত নিরসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মেমোরেন্ডাম অফ আন্ডারস্টান্ডিং বিটুইন দ্য গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ টার্কি এন্ড দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ কাউন্টার টেরিজম এন্ড সিকিউরিটি কো অপারেশন’- শীর্ষক সমঝোতা স্মারক কার্যকরের প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়া বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ‘মিশন’ স্থাপনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

বৈঠকে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?