ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনের শুল্ক আলোচনা শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
  • আপডেট সময় : ১০ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনের শুল্ক আলোচনা শুরু
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় আলোচনার প্রথম দিন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনার প্রথম দিনেই দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক আলোচনায় স্থান পায়।

ওয়াশিংটনে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন দেশটির কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার ও শুল্ক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই আলোচনার দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ৯টা) থেকে আবার শুরু হবে। শুক্রবার আলোচনার তৃতীয় দিনেও বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে প্রেস উইং জানিয়েছে।

এই আলোচনা ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি শুল্ক বিষয়ক নীতিতে সমঝোতার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার