ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

ফেনী-নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বৈঠক

অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ১০ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
ফেনী-নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বৈঠক
অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ফেনী ও নোয়াখালী জেলার সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি ও তা মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফেনীর মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজার প্রকল্পের নকশা চূড়ান্ত করা হয়েছে এবং ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইসঙ্গে নোয়াখালী জেলার খাল ও ড্রেনেজ ব্যবস্থা অবমুক্তকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বৈঠকে জানানো হয়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা এবং পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পুনঃনির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদকে জানানো হয়, বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা, আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা ও পুনর্বাসন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

উপদেষ্টারা এই পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো উন্নয়নের পরামর্শ দেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার