ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি পে স্কেলের গেজেট প্রকাশে আর কত দিন পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারত হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি দেশীয় উৎপাদনের সংকট ও চড়া দামের কারণে বাড়ছে ভারত থেকে ইলিশ আমদানি

‘শাপলা’ প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বে এনসিপি

‘শাপলা’ প্রতীক পেতে বাধা দেয়া হলে রাজনৈতিকভাবে লড়বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৫, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৫, দুপুর ৩:১৭ সময়
‘শাপলা’ প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বে এনসিপি ছবি : সংগৃহীত

‘শাপলা’ প্রতীক পেতে বাধা দেয়া হলে রাজনৈতিকভাবে লড়বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৩ জুলাই) সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা বলেন।


তিনি বলেন, এটা স্পষ্ট যে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটাও পরিবর্তন করতে হবে এবং ঐকমত্য কমিশনের সে নতুন পদ্ধতি সেটি অনুযায়ী ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে। ‘শাপলা’ প্রতীকের কোনও বিকল্প নেই। এই প্রতীক পেতে আইনগতভাবে আমাদের কোনও বাধা নেই। যদি বাধা দেয়া হয় এনসিপি রাজনৈতিকভাবে লড়াই করবে বলেও মন্তব্য করেন তিনি।


এ সময়, ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে আইনগত কোন বাধা নেই বলে দাবি করেন দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। জানান শাপলা পেতে নতুন করে আবেদন করা হয়েছে। তিনি বলেন, ইসি পুনর্গঠন করতে হবে, দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন।


এর আগে, সকালে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে প্রতীক তালিকা থেকে আইনগতভাবে নৌকাকে বাদ দিতে কমিশনের কাছে সুপারিশ করেছে এনসিপি।


এর আগে, গত বুধবার ‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না। এনসিপির আবেদনে প্রতীক তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ রাখা হয়েছে।


অন্যদিকে, নিবন্ধিত দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১১৫ টি করার প্রস্তাব দিয়েছে ইসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?