ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত বীর শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার কবর জিয়ারত ও
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৫, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৫, দুপুর ২:৫২ সময়
শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন ছবি : সংগৃহীত

চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত বীর শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 


বুধবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব।


এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান, যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব সুজনসহ জেলা বিএনপি ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সম্মুখ সড়কে বিভাগীয় ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।


উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। জুলাই গণঅভ্যুত্থানের মহা নায়ক আবু সাঈদের বিরোচিত আত্মদানকে স্মরণ করে সরকার এ দিনটি 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছেন। একই সাথে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ