ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

গাজীপুরে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩৬ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৩, দুপুর ৪:৩৬ সময়
গাজীপুরে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ছবি : সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) অভিযুক্ত শিক্ষককে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে। তিনি কোনাবাড়ি থানার সেলিম নগর এলাকায় মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিচালক।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কোনাবাড়ি থানার হরিণাচালা এলাকায় ভিকটিমের পরিবার ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত সাগর একই এলাকার সেলিমনগরে আবু সাঈদ গাজীর পাঁচতলা ভবনের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন নামের কোচিং সেন্টার পরিচালনা করতেন।

গত ১৯ আগস্ট সকাল সাড়ে ৬ টা সময় ভিকটিম ওই শিক্ষার্থী কোচিং করতে যান। এ সময় ওই শিক্ষক অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে জরুরি কথা আছে বলে ভিকটিমকে তার অফিস রুমে ডেকে নিয়ে যায়। পরে অভিযুক্ত শিক্ষক রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে ভিকটিমকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে।

এক পর্যায়ে ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। পরে ভিডিও ছড়িয়ে দেয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে একাধিক বার ধর্ষণ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফুল ইসলাম জানান, ভিকটিম শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট

অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট