ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পাইরেসির বিরুদ্ধে ‘আইনগত ব্যবস্থা’ নিয়েছেন অমি

সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। শুরু থেকেই নির্মাণে দর্শকপ্রিয়তার দিক থেকে একের পর এক চমক দিয়ে
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ৪:৫০ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ৪:৫০ সময়
পাইরেসির বিরুদ্ধে ‘আইনগত ব্যবস্থা’ নিয়েছেন অমি ছবি : সংগৃহীত

সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। শুরু থেকেই নির্মাণে দর্শকপ্রিয়তার দিক থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তিনি। অমি নির্মিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন এবার পাইরেসির শিকার হয়েছে। 


এবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। 


পোস্ট দিয়ে অমি লিখেছেন, ‘বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্টের’ ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 


‘খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।’ সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা অমির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। 


প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিনসহ অনেকে। 


ধারাবাহিকটির প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। এর পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল