ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

বিদ্যুৎ সংযোগের তার চুরি, আলোহীন সেতুতে নিরাপত্তা ঝুঁকি

পিরোজপুরের কাউখালীর কচা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রীর বেকুটিয়া সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৫, দুপুর ৪:১১ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৫, দুপুর ৪:১১ সময়
বিদ্যুৎ সংযোগের তার চুরি, আলোহীন সেতুতে নিরাপত্তা ঝুঁকি ছবি : সংগৃহীত

পিরোজপুরের কাউখালীর কচা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রীর বেকুটিয়া সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়েছে। 


শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে সেতুর বেকুটিয়া অংশে মাটির ভেতর দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের ৪০০ মিটার তার চুরি হয়। এতে সেতু ও এর দুই পাশের অ্যাপ্রোচ সড়ক রাতে আলোহীন থাকায় পারাপারে নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে। কতদিনে সেতুর বিদ্যুৎ লাইন মেরামত করা সম্ভব হবে তাও নিশ্চিত করতে পারেননি কেউ।


পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে কচানদীর বেকুটিয়া সেতুর কাউখালী অংশের বৈদ্যুতিক লাইনের ৪০০ মিটার তার কেটে নিয়ে যায় চোর। এতে শুক্রবার দিবাগত রাত থেকে সেতু ও দুই পাশের অ্যাপ্রোচ সড়কে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেতুটি  আলোহীন হয়ে পড়ায় রাতে চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।


পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার মধ্যরাতে সেতুটি আলোহীন হয়ে পড়ে।


সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন ফোর টেন আরএম মানের ৪০০ মিটার বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সেতু ও এর  দুই পারের অ্যাপ্রোচ সড়ক রাতে অন্ধকারাচ্ছান্ন হয়ে পড়ে।’

রাজু আহম্মেদ আরো বলেন, ‘বাংলাদেশ-চীন মৈত্রীর বেকুটিয়া সেতুটি চীনা কম্পানি নির্মাণ করে। বিদ্যুৎ লাইনের তার থেকে সব যন্ত্রাংশ চীনের তৈরি।


উন্নতমানের বৈদ্যুতিক তার চীন থেকে আনা হয়েছে। সেতুতে বিদ্যুৎ সংযোগে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। কেননা চীনের ওই উন্নতমানের তার দেশের স্থানীয় বাজারে পাওয়া না।’

এ ঘটনায় পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কাউখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সজল মোল্লা বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগ থেকে সেতুর বিদ্যুৎ সরবরাহ লাইনের তার চুরির বিষয়টি জানানো হয়েছে।


রাতে আলোহীন সেতুর নিরাপত্তার বিষয়ে টহল পুলিশের ব্যবস্থা জোরদার করা হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা