ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের প্রয়োজনে আওয়ামী লীগকেও শেখ হাসিনা কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬ সব দলকে নিয়ে প্রধানমন্ত্রীর সংলাপে বসতে চায় জামায়াত পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

মাইলস্টোনের দগ্ধদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিম ঢাকায়

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিতে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ভারত থেকে ঢাকায় এসেছে চার সদস্যের
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৫, সকাল ৯:১৪ সময়
মাইলস্টোনের দগ্ধদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিম ঢাকায় ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিতে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ভারত থেকে ঢাকায় এসেছে চার সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে।


সূত্র জানায়, মেডিকেল দলের চার সদস্যের মধ্যে রয়েছেন দুজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন অভিজ্ঞ নার্স। তারা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক, যা ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে সুপরিচিত।


ভারতীয় এই চিকিৎসক দল আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার হাসপাতালগুলোয় চিকিৎসাধীন দগ্ধ রোগীদের সরেজমিনে দেখতে যাবেন।


এর আগে, বিমান দুর্ঘটনার পর অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দেয় ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাব দেন। ওই প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে চিকিৎসক পাঠানোর অনুমতির অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতেই মেডিকেল দলটি ঢাকায় আসে।


উল্লেখ্য, গত সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৯ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান