ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: এইচআরডব্লিউর প্রতিবেদন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ অর্থাভাবে হয়নি উচ্চশিক্ষা, কৃষক হয়ে উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় ধান দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে নারীদের জন্য নতুন এক সুবিধা নিয়ে বাজারে এসেছে নিজে ব্যবহারযোগ্য ইনজেকশন। বাংলাদেশে প্রথমবারের মতো বাজারজাত করা
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৪ সময়
দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে নারীদের জন্য নতুন এক সুবিধা নিয়ে বাজারে এসেছে নিজে ব্যবহারযোগ্য ইনজেকশন। বাংলাদেশে প্রথমবারের মতো বাজারজাত করা হয়েছে ‘মেডোজেন সাবকিউ’ নামের এই জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, যা স্বাস্থ্যকর্মীর সহায়তা ছাড়াই নারী নিজেই শরীরে প্রয়োগ করতে পারবেন।


রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার দুপুরে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইনজেকশন বাজারে আনার ঘোষণা দেয়। এতে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। এটি ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। প্রচলিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে অনেক নারীকে প্রতিদিন বড়ি খেতে হয়, আবার ইনজেকশন নিতে হলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে স্বাস্থ্যকর্মীর সহায়তা নিতে হয়। নতুন এই পদ্ধতিতে সেই নির্ভরতা অনেকটাই কমবে। নির্দিষ্ট নিয়ম মেনে নারীরা নিজেরাই ইনজেকশনটি প্রয়োগ করতে পারবেন।


প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতি তিন মাসে একবার, অর্থাৎ ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে এই ইনজেকশন নিতে হয়। ফলে প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার প্রয়োজন নেই এবং ঘনঘন স্বাস্থ্যকেন্দ্রেও যেতে হবে না। এতে নারীরা নিজেদের সুবিধা ও প্রয়োজন অনুযায়ী আরও সহজে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।


ইনসেপ্টার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এই ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের মধ্যে ‘মেডোজেন সাবকিউ’ বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। পাশাপাশি ইউনিজেক্ট যন্ত্রে বাজারজাত করা বাংলাদেশে এটিই প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন। প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। কোম্পানির হিসাবে, প্রতিদিন খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এই পদ্ধতিতে খরচ প্রায় ৫ দশমিক ৫২ গুণ কম।


অনুষ্ঠানে বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দেওয়া জরুরি। তার মতে, নারীরা এমন পদ্ধতি চান যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখে, সুবিধাজনক এবং প্রয়োজন হলে বন্ধ করা যায়। পাশাপাশি নিজেরাই প্রয়োগ করতে পারলে সেটিও অনেকের জন্য বাড়তি সুবিধা তৈরি করে। সব মিলিয়ে, নতুন এই ইনজেকশন বাংলাদেশের নারীদের জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় একটি নতুন বিকল্প তৈরি করেছে। তিন মাস পরপর নিজে প্রয়োগের সুযোগ থাকায় এটি বিশেষ করে যারা প্রতিদিন বড়ি খেতে চান না বা নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে যেতে অসুবিধায় পড়েন, তাদের জন্য সুবিধাজনক একটি পদ্ধতি হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান