ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: এইচআরডব্লিউর প্রতিবেদন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ অর্থাভাবে হয়নি উচ্চশিক্ষা, কৃষক হয়ে উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় ধান দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার

সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৪০৩ রানে।
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩২ সময়
সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার

সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৪০৩ রানে। একদিকে স্বাগতিক ব্যাটারদের দাপুটে ব্যাটিং, অন্যদিকে বাংলাদেশের বোলারদের ব্যর্থতা—সব মিলিয়ে ম্যাচে ভয়াবহ চাপে পড়েছে বাংলাদেশ। এর মধ্যেই ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্কেস অ্যাকারম্যান। মাত্র ১৩৭ বলে দেড়শ রান পূর্ণ করে দেশের হয়ে টেস্টে দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েছেন তিনি। মঙ্গলবার ২৪ নভেম্বর ১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে ৯৮ ওভারে আরও ৪০৬ রান যোগ করে স্বাগতিকরা। দলের প্রায় সব ব্যাটারই ব্যাট হাতে অবদান রেখেছেন।


দিনের শুরুতে ৪৬ রানে অপরাজিত থাকা অ্যাকারম্যান শরিফুল ইসলামের বলে বাউন্ডারি মেরে অর্ধশতক পূর্ণ করেন। এরপর হামজার সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ৯৬ রানের জুটি। পরে টনি ডি জর্জিকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন তিনি। শরিফুলের এক ওভারেই চারটি চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। সেঞ্চুরির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন অ্যাকারম্যান। মাত্র ২৬ বলে পরের ৫০ রান তুলে ১৩৭ বলে পৌঁছে যান দেড়শতে। তবে ১৫০ রানেই থামে তার ইনিংস। পরের বলেই ফুলটসে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি এই ব্যাটার। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি গড়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড।


এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে অর্ধশতক পেয়েছেন টনি ডি জর্জি এবং মার্কো ইয়ানসেন। এক বছর পর টেস্টে ফিরেই নিজের চতুর্থ অর্ধশতক তুলে নেন ডি জর্জি। অন্যদিকে পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেন উইয়ান মুল্ডার। ১৭৭ বলে শতরান পূর্ণ করার পর পরের বলেই তাওহিদ হৃদয়ের বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেটের দেখা পান হৃদয়। মুল্ডারের প্রথম ছয়টি অর্ধশতকের মধ্যে পাঁচটিই সেঞ্চুরিতে রূপ নিয়েছে। টেস্ট ইতিহাসে এমন কৃতিত্ব রয়েছে আর মাত্র ছয়জন ক্রিকেটারের। তবে জর্জ হেডলি নিজের প্রথম ছয়টি অর্ধশতককেই সেঞ্চুরিতে পরিণত করেছিলেন।


অন্যদিকে বাংলাদেশের বোলারদের দিনটি ছিল হতাশার। প্রত্যেকেই ওভারপ্রতি চার রানের বেশি খরচ করেছেন। এর মধ্যে পায়ের টান অনুভব করায় মাঠ ছাড়তে হয় উইকেটকিপার লিটন দাসকে। ৬৭তম ওভারের পর তার জায়গায় উইকেটের পেছনে দাঁড়ান জাকের আলী। লিটন পরবর্তী সময়ে ব্যাট করতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৯৮ ওভারে ৪০৬ রান এবং বাংলাদেশের বিপক্ষে তাদের লিড ৪০৩। এমন অবস্থায় ম্যাচ বাঁচাতে বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান