ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

রাঙ্গুনিয়ায় ঋণের চাপে নারীর আত্মহত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঋণের চাপে এক নারী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) ভোরে উপজেলার
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩১ সময়
রাঙ্গুনিয়ায় ঋণের চাপে নারীর আত্মহত্যা ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঋণের চাপে এক নারী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) ভোরে উপজেলার লালানগর ইউনিয়নের পশ্চিম মোল্লা পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম নুর আয়েশা বেগম (৪১)। সে ওই এলাকার মো. জামশেদুল আলমের স্ত্রী।

জামশেদুর রহমান জানান, তিনি পেশায় একজন অটোরিকশা চালক হলেও সম্প্রতি তিনি চায়ের দোকান দিয়েছেন। রাতে তিনি দোকানেই থাকেন। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। অপর মেয়ে প্রতিবন্ধী, সে রাতে মায়ের সাথে বাড়িতে থাকে। বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে বাসায় গিয়ে দেখে তার বউ ঝুলে আছে।

তিনি আরো জানান, অসচ্ছলতার কারণে তার স্ত্রী তিনটি এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছেন। আর এই ঋণের চাপেই আত্মহত্যা করতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খাঁন নুরুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা অত্যন্ত দরিদ্র। নিহত নারী তিনটি এনজিও থেকে দেড় লক্ষাধিক টাকা ঋণ নিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন।

এদিকে তার স্বামী বাজার-সদাইও করতে পারেনা। এমনকি দোকানের ভাড়াও পরিশোধ করতে পারেনি। সব মিলিয়ে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান