ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু

ঝিনাইদহের হরিনাকুনডু উপজেলার গোবরাপাড়া ও কালীগঞ্জের গোপিনাথপুর গ্রামে পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে।মৃতরা হলেন
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩৮ সময়
বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু

ঝিনাইদহের হরিনাকুনডু উপজেলার গোবরাপাড়া ও কালীগঞ্জের গোপিনাথপুর গ্রামে পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন মরিয়ম খাতুন (৬৫), তাসলিমা খাতুন (৩২) ও কৃষক আব্দুল হালিম (৫০)। স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে হরিনাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামে সাপের কামড়ে স্বামীর মৃত্যুর পর তিন বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে মায়ের কাছে চলে আসেন তাসলিমা খাতুন। তাসলিমার ছেলে আল আমিন প্রায় দেড় বছর আগে সৌদি আরবে যান কাজের সন্ধানে। সেখানেও নানা জটিলতায় জেলখানায় আছেন তিনি। সন্তান বিদেশ যাওয়ার পর থেকে মা ও মেয়ে বাড়িটিতে থাকতেন। কোনো রকম কৃষিকাজ ও কাঁথা সেলাই করে চলত তাদের সংসার।

গতরাতের কোনো একসময় বাড়ির মেইন মিটারের তার ছিঁড়ে তাদের ঘরে বিদ্যুতায়িত হয়ে ছিল। শনিবার সকালে তাসলিমা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে কাজ সেরে ঘরে ঢুকছিলেন। সেসময় বিদ্যুতায়িত হন তিনি। বিষয়টি টের পেয়ে মা মরিয়ম খাতুন মেয়েকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা এসে বাঁশের মাধ্যমে মিটারের তার সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

হরিনাকুন্ডু সোনাতনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। মরদেহ ময়নাতদন্তের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে খোরশেদের পুকুর পাড়ে পোকা দমনে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুল হালিম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বাড়ি থেকে ফসলের ক্ষেতে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান