ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

রাত ১০টার পর হলের বাইরে থাকলে চবিতে ছাত্রীদের সিট বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাত ১০টার মধ্যে হলে না ফিরলে ছাত্রীদের সিট বাতিলের ঘোষণার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
রাত ১০টার পর হলের বাইরে থাকলে চবিতে ছাত্রীদের সিট বাতিল ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাত ১০টার মধ্যে হলে না ফিরলে ছাত্রীদের সিট বাতিলের ঘোষণার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাঁচটি আবাসিক হলসংলগ্ন এলাকায় মাইকে এমন প্রচার চালানো হয়।


প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে প্রক্টরিয়াল বডির একটি টহল গাড়ি এসে থামে। গাড়ি থেকে মাইকে উচ্চ শব্দে ঘোষণা করা হয়, সব মেয়েরা ১০টার মধ্যে হলে ফিরে যাও। ১০টা ১ মিনিটে যদি কেউ বাইরে থাকে, তাহলে তার সিট বাতিল করা হবে।


এ সময় উপস্থিত ছাত্রীদের নাম-রোল লিখে নেয়ার মতো ভঙ্গিতে এগিয়ে আসতে দেখা যায় এক সহকারী প্রক্টরকে।


এই ঘটনায় চাপা ক্ষোভ দেখা দিয়েছে ছাত্রীদের মধ্যে। ছাত্রীদের একাংশ বলছেন, সহকারী প্রক্টরের এই আচরণ শুধু ‘হুমকি’ নয়, নারী শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের বিরূপ আচরণের ‘বহিঃপ্রকাশ’।


এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। প্রশ্ন তুলেছেন, রাত ১০টার পরও ছেলেরা হলে না ফিরলে কিছু হয় না, অথচ মেয়েদের সঙ্গে এমন ভয় ধরানো হয় কেন? মেয়েরা রাত ১০টার পর রাস্তায় থাকলেই কি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কেবল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে?


এ ঘটনা সম্পর্কে সহকারী প্রক্টর নাজমুল হোসেন বলেন, আমি কড়া করে কিছু বলিনি। শুধু ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এ ধরনের কথা বলেছি। প্রচার চালানো হচ্ছে নিয়ম মানতে।


এর আগে, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে টাঙানো এক নির্দেশনায় বলা হয়েছিল, রাত ৯টার পর হলে অবস্থানকারী ছাত্রীদের হল চত্বরের বাইরে থাকা সম্পূর্ণরূপে নিষেধ। এ নিয়ে ক্যাম্পাসে তীব্র আলোচনা শুরু হয়।


২০২০ সালে করোনা-পরবর্তী সময়ে ক্যাম্পাস আবার খুলে দেয়ার পর সহকারী প্রক্টরিয়াল টিম একই ধরনের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে। মৌখিকভাবে ছাত্রীদের জানানো হয়, রাত ৯টার পর যেন কেউ হলের বাইরে না থাকে। এমনকি দরকার হলে হলের গেটও বন্ধ করে দেয়া হবে।


শিক্ষার্থীরা তখন অভিযোগ করেছিলেন, স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে আসলে ছাত্রীদের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয়নি।


২০২২ সালে ঘটে আরেকটি বহুল আলোচিত ঘটনা। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাত ১০টার কিছু পরে হলে ফিরছিলেন এক ছাত্রী। তাকে প্রায় আধা ঘণ্টা গেটের বাইরে আটকে রাখা হয়। বিষয়টি নিয়ে হলজুড়ে প্রতিবাদ শুরু হয়, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ছাত্রীরা। ঘটনার জেরে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে সরিয়ে নিতে তখন বাধ্য হয় প্রশাসন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প