জাতীয় রাজস্ব বোর্ডের সেই নারী কর্মকর্তা অপহরণের পিছনে তার সাবেক স্বামী জড়িত ছিলেন বলেন র্যাব। র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি মো. মাসুম ওরফে মাসুদ, সহযোগী আব্দুল জলিল ওরফে পনু ও মো. হাফিজ ওরফে শাহিন।
আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। শনিবার কারওয়ানবাজারে বাহিনীর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, ব্যক্তিগত শৃঙ্খলাজনিত কারণে গত ১ অগাস্ট মাসুদকে চাকরি থেকে অব্যাহতি দেন মাসুমা। এতে তার প্রতি ক্ষোভ ও আক্রোশের জন্ম নেয় মাসুদের। এই সুযোগটি যুগ্ম কর কমিশনারের প্রথম স্বামী হারুন অর রশিদ কাজে লাগান।
মাসুদকে উদ্ধৃত করে কমান্ডার আল মঈন বলেন, “তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর হারুন অর রশিদ তার সঙ্গে যোগাযোগ করেন এবং যুগ্ম কর কমিশনারকে উচিত শিক্ষা দিতে রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসায় নিয়ে যাওয়ার জন্য মাসুদকে বিপুল পরিমাণ অর্থ ও উন্নত জীবনের প্রলোভন দেখায়।”
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী সাবেক স্বামী হারুনের মাধ্যমে হাতিরঝিল এলাকায় ৫০ হাজার টাকায় একটি বাসা ভাড়া করা হয়। তবে অপহরণের রাতে ওই বাসায় নেওয়া সম্ভব না হওয়ায় নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার একটি গ্যারেজে নেওয়া হয়। সেখানে গাড়িতেই ওই নারী কর কর্মকর্তাকে ব্যাপক মারধর করা হয়। পরদিন মাদারটেক এলাকায় যাওয়ার পর সেখানে ওই নারী কর্মকর্তার চিৎকারে এলাকাবাসীর হাতে আটক হন তিনজন। পালিয়ে যান মাসুদসহ চারজন।
এ ঘটনায় ওই নারী কর্মকর্তা ঢাকার রমনা থানায় চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয় মো. মাসুদকে। মাসুদ গত জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। গত ১ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত ৮টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৯ নম্বর ফটক থেকে অপহৃত হন ৪৮ বছর বয়সী ওই নারী কর্মকর্তা। তখন তিনি মাইক্রোবাসে করে মগবাজার থেকে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। এ সময় কয়েক ব্যক্তি মাইক্রোবাস থামিয়ে চালককে মারধর শুরু করেন। একপর্যায়ে গাড়ি থেকে চালককে নামিয়ে মাইক্রোবাসসহ ওই নারীকে অপহরণ করেন তাঁরা।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন