ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

রায়েরবাজার থেকে মরদেহ তোলা হবে না আজ, কারণ জানায়নি ডিএমপি

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই-আগস্টে নিহত অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহ
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:১২ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:১২ সময়
রায়েরবাজার থেকে মরদেহ তোলা হবে না আজ, কারণ জানায়নি ডিএমপি ছবি : সংগৃহীত

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই-আগস্টে নিহত অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহ উত্তোলনের কথা ছিলো সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায়। তবে এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ড্পএমপির পক্ষ থেকে জানানো হয়, আজ মরদেহ তোলা হবে না।


দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা। তিনি বলেন, অনিবার্য কারণবশত আজ রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরে কর্তৃপক্ষ সময় ঘোষণা করলে আমরা আপনাদের অবগত করবো।


তবে পূর্ব ঘোষণা দিয়ে হঠাৎ করে কেন মরদেহ উত্তোলন স্থগিত করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। এর আগে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হওয়ার কথা বলে পুলিশের এই কর্মকর্তা বলেন, রায়েরবাজার গণকবরে জুলাই ও আগস্ট মাসে যেসব অজ্ঞাত পরিচয় মরদেহ দাফন করা হয়েছিল, সেগুলো আদালতের অনুমতি সাপেক্ষে উত্তোলন করা হচ্ছে। প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প