ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

কুষ্টিয়ায় পরকীয়া দেখে ফেলায় স্ত্রীকে হত্যা করল স্বামী

পরকীয়াসংক্রান্ত কারণে স্ত্রী রাজিয়া খাতুন সুমিকে (২৬) হত্যা করেছেন স্বামী রাকিবুল ইসলাম (৩৫)। এ ঘটনায় রাকিবুল ও প্রেমিক
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩৬ সময়
কুষ্টিয়ায় পরকীয়া দেখে ফেলায় স্ত্রীকে হত্যা করল স্বামী ছবি : সংগৃহীত
পরকীয়াসংক্রান্ত কারণে স্ত্রী রাজিয়া খাতুন সুমিকে (২৬) হত্যা করেছেন স্বামী রাকিবুল ইসলাম (৩৫)। এ ঘটনায় রাকিবুল ও প্রেমিক মো. নজরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় সুমির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুমির সঙ্গে নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। এই সম্পর্ক একপর্যায়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়। ২৪ আগস্ট রাত অনুমান ৯টার সময় সুমি প্রেমিক নজরুলের সঙ্গে বাড়ির পাশে ডোবা পুকুরের পাড়ে দেখা করতে যায়। এর কিছুক্ষণ পর স্বামী রাকিবুল ঘরের বারান্দায় এলে স্ত্রী সুমি ও তার প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ঘটনাস্থলে গেলে প্রেমিক দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্ত্রী সুমিকে জিজ্ঞাসাবাদ করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাকিবুল সুমিকে তার ওড়না দিয়ে প্যাঁচিয়ে হত্যা করে পুকুরের মধ্যে ফেলে বাড়িতে চলে আসেন। পরে হত্যার বিষয়টি যেন কেউ বুঝতে না পারে এর জন্য রাকিবুল তার শাশুড়ি এবং খালা শাশুড়িকেও ফোন করে বলে সুমিকে খুঁজে পাচ্ছেন না। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে তদন্ত করে সত্য ঘটনা উদঘাটন করা হয়। এ ঘটনায় রাকিবুল ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়।

মিরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে আমরা রহস্য উদঘাটন করতে সক্ষম হই। পরে আসামি দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস