ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করার দাবি জামায়াতের

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে নির্বাচনের পরিবেশ এখনও নিশ্চিত
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৬ সময়
জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করার দাবি জামায়াতের ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে নির্বাচনের পরিবেশ এখনও নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


আজ বুধবার (৬ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।


জামায়াতের নায়েবে আমির বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের জনগণের পত্যাশা পূরণ হয়নি। একটি অপূর্ণ ঘোষণাপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ঘোষণাপত্র কখন, কীভাবে বাস্তবায়ন হবে, তা এখনও অস্পষ্ট।


তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের কাছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের যে সিদ্ধান্ত, তা জনআকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি যোগ করেন, নির্বাচনের সে টাইমলাইন দেয়া হয়েছে, সেটি জুলাই সনদ অনুযায়ী হতে হবে।


এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদের সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার পাশে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


পরে জুলাই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে জামায়াতে ইসলামী।


এদিন রাত ৮টার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প