ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

সাতকানিয়ায় ২ হাজার ৬’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ২ হাজার ৬'শ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পাশাপাশি মাদক সরবরাহে
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৩:৩৮ সময়
সাতকানিয়ায় ২ হাজার ৬’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়ায় ২ হাজার ৬'শ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত একটি নাম্বার বিহীন মোটর সাইকেল জব্দ করা হয়। এছাড়াও সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) দিনগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম আব্দুল মানিক(২৫)। সে কক্সবাজার জেলার সদর থানার জিলংঝা ইউপির কলাতলী চন্দনীমার মাঠ ১নং ওয়ার্ড এলাকার মৃত সিদ্দিক আহম্মদের ছেলে।

তাকে চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়কে সাতকানিয়া উপজেলাধীন কেওচিয়া ইউপিস্থ খুনি বটতল এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়।

অপর আসামীরা হলো- সাতকানিয়া উপজেলার ছদাহা কালু শিকদার পাড়া (আফজল নগর) এলাকার মোঃ ইদ্রিসের ছেলে মোঃ শহিদ ও উত্তর ঢেমশা আলমগীর পাড়া ৪নং ওয়ার্ড এলাকার আবদুল জব্বারের ছেলে আলী হোসেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন মাদক কারবারিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং আসামিদেরকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের