ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, বিএনপি-যুবদলের ৩ নেতা‌ গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে সাংবা‌দিকের ওপর হামলার ঘটনায় বিএন‌পি ও যুবদলের ৩ নেতাকে গ্রেফতার ক‌রে‌ছে যৌথ বা‌হিনী। মঙ্গলবার (৫ আগস্ট)
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১২ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১২ সময়
পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, বিএনপি-যুবদলের ৩ নেতা‌ গ্রেফতার ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে সাংবা‌দিকের ওপর হামলার ঘটনায় বিএন‌পি ও যুবদলের ৩ নেতাকে গ্রেফতার ক‌রে‌ছে যৌথ বা‌হিনী। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার হ‌লেন, জাহিদ হাসান পরাগ মুন্সী (৪০), ফেরদৌস হাসান সৌরভ মুন্সী (৩৫) ও বদোরুদ্দৌজা জনি মুন্সী (৩৬)। জনি মুন্সী উপজেলা বিএনপির সদস্য, সৌরভ মুন্সী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পরাগ মুন্সী যুবদলের সদস্য ব‌লে জানা গেছে।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নজরুল ইসলাম।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় সাংবা‌দিক সিয়াম রহমান হিমেলকে (২৫) পূর্ব বিরোধের জেরে মারধর করে দুর্বৃত্তরা। হিমেলকে রক্ষা করতে কয়েকজন এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা ‌হি‌মেল‌সহ অন্যান্য আহত‌দের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প‌রে দুর্বৃত্তরা হাসপাতালের আঙিনায় দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়। খবর পে‌য়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম সেখা‌নে উপ‌স্থিত হলে তারা পা‌লি‌য়ে যায়।‌


এ ঘটনায় হিমেল বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলা ক‌রলে রা‌তেই সেনাবা‌হিনী ও পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে ৩ জনকে গ্রেফতার ক‌রে। এ সময় তা‌দের সা‌থে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার সা‌থে জড়িত অপর আসামিদেরও গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প