ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

রুয়েটে আয়োজিত হলো ক্যারিয়ার ফেস্ট “Career Cruise Season 2.0”

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ার্স, রুয়েট (SPER)-এর যৌথ উদ্যোগে
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:০ সময়
রুয়েটে আয়োজিত হলো ক্যারিয়ার ফেস্ট “Career Cruise Season 2.0” ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ার্স, রুয়েট (SPER)-এর যৌথ উদ্যোগে এবং Nabil Group of Industries এর পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী আয়োজিত হলো ক্যারিয়ার ফেস্ট “Career Cruise Season 2.0”।


মঙ্গলবার (৬ আগস্ট) রুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর Dr. S M Abdur Razzak স্যার ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুর রহমান সহ অন্যান্য শিক্ষক মহোদয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের এইচ আর বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।


উদ্বোধনের পর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় Job Fair ও On-campus Recruitment সেশন, যেখানে দেশের স্বনামধন্য সাপটি শিল্পপ্রতিষ্ঠান, যেমন: Remark HB, Renata PLC, Perfetti Van Melle, Redmin Industries Ltd., American & Efird, Mentors’ এবং Uttoron অংশগ্রহণ করে। কেমিকৌশল বিভাগ ছাড়া ও আরো বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সরাসরি এসব প্রতিষ্ঠানে তাদের সিভি জমা দেওয়ার সুযোগ পায়।


দিনের দ্বিতীয় পর্বে বিকেল ৩টা থেকে রুয়েটের অ্যাডমিন বিল্ডিংয়ের ২১৭ নং রুমে আয়োজন করা হয় ক্যারিয়ার সেমিনার। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা ক্যারিয়ার সেমিনার, ইন্টারভিউ কৌশল, ব্যক্তিগত উন্নয়ন, বর্তমান চাকরির বাজারের বাস্তবতা, উচ্চশিক্ষার সুযোগ এবং বিসিএস প্রস্তুতি সম্পর্কিত মূল্যবান পরামর্শ প্রদান করেন।


শিক্ষার্থীদের জন্য একাডেমিক জ্ঞান থেকে প্রফেশনাল জগতে প্রবেশের সেতুবন্ধন তৈরি করা এই দিনব্যাপী আয়োজন নিঃসন্দেহে ছিল এক অনন্য অভিজ্ঞতা এবং বাস্তবমুখী প্রস্তুতির সুযোগ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প