ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

পরিবর্তনের লক্ষ্যে গণতন্ত্রের ভিত্তি দৃঢ় করার তাগিদ তারেক রহমানের

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্থানীয় থেকে জাতীয়
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ২:৪৯ সময়
পরিবর্তনের লক্ষ্যে গণতন্ত্রের ভিত্তি দৃঢ় করার তাগিদ তারেক রহমানের ছবি : সংগৃহীত

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের ভীত মজবুত করতে হবে। ধীরে ধীরে গণতন্ত্রের ভীত শক্তিশালী করে গড়ে তুলতে হবে।


শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।


তারেক রহমান বলেন, বর্তমানে যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে দু’বছর আগেই বিএনপি এর ৯৯ শতাংশ ৩১ দফার মাধ্যমে তুলে ধরেছে। যেহেতু আগামী নির্বাচনে বিএনপিই পছন্দের শীর্ষে রয়েছে তাই আমরা স্বচ্ছতার মাধ্যমে জবাবদিহিতার গণতন্ত্র সৃষ্টি করতে চাই।


একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরী করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।


তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি আরও বলেন, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। যেগুলোর মধ্যে এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো রয়েছে। সেখানে স্বাস্থ্যের কথা উল্লেখ্যযোগ্যভাবে উল্লেখ করা হয়েছে। তাই শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ