ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে জানিয়ে যে তথ্য দিলেন মির্জা ফখরুল

ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ২:৫১ সময়
ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে জানিয়ে যে তথ্য দিলেন মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন সব নীতি করছে, যাতে ওষুধ শিল্প বন্ধ হয়ে যাওয়র উপক্রম দেখা দিয়েছে।


শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।


যারা ওষুধ তৈরি করে তাদের দেয়া অভিযোগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য শিল্পের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে ওষুধ রফতানি করি। তবে বর্তমানে যারা ওষুধ বানাচ্ছেন তারা বলছেন, বর্তমানে এই খাতের এতই ভয়াবহ অবস্থা যে, ওষুধ তৈরির ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাদের অভিযোগ, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা এমন কিছু নিয়মনীতি করছেন যার কারণে এই শিল্প ধ্বংসের পথে, বন্ধ হয়ে যাচ্ছে ওষুধ তৈরির কারখানাগুলো।


এসময় অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ নীতিই আত্মঘাতী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরী করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।


তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি আরও বলেন, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। যেগুলোর মধ্যে এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো রয়েছে। সেখানে স্বাস্থ্যের কথা উল্লেখ্যযোগ্যভাবে উল্লেখ করা হয়েছে। তাই শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প