ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফিফার গোলকধাঁধায় এক ম্যাচ খেলেই জাতীয় দলের স্বপ্ন শেষ ইউরোপসেরা কিপারের সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার অভিযোগ সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার, এমপি বললেন ‘আমার কোনো ভাতিজা নেই’ সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর নির্বাচনের আগেই ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের ১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো মধুতে এমন কী আছে, যা সহজে নষ্ট হতে দেয় না টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২

রহস্যময় ‘পাফ ড্যাডি’র ফাঁদে পরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র ট্রেইলার প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (২৪ আগস্ট)
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৩, দুপুর ১০:১৪ সময়
রহস্যময় ‘পাফ ড্যাডি’র ফাঁদে পরী ছবি : অনলাইন
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র ট্রেইলার প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায়। ওটিটি প্লাটফর্ম বঙ্গ অ্যাপ, ইউটিউব এবং এর ফেসবুকে ট্রেলারটি উন্মোচিত হয়েছে।   

ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী এবং মুশফিকুর রহমান মঞ্জু। শুধু পরীমণিই নয়, ‘পাফ ড্যাডি’তে আরও অভিনয় করেছেন- সজল নূর, আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।

ট্রেলারটিতে দেখা যাচ্ছে, আধ্যাত্মিক এবং বাস্তবতার সমন্বয়ে তৈরি ‘পাফ ড্যাডি’র গল্প। পরীমণিকে দেখা যায়, উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন। অন্যদিকে সজলকে দেখা গেছে রাজনীতিবিদের চরিত্রে। যিনি নির্বাচন করবেন, মনোনয়ন ফরম কিনতে যাওয়ার ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান। পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও। 

শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকা-ই নয়, পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও! সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

২০১৯ সালে শুরু হয় ওয়েব সিরিজ ‘প্যাফ ড্যাডি’র শুটিং। পরবর্তীতে নির্মাতা বদল হয়ে বর্তমানে ওয়েব ফিল্ম হিসেবে আসছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে। কর্তৃপক্ষ জানায়, আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে ‘পাফ ড্যাডি’ মুক্তি দেয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি