ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা ঘুরে বেড়ানোর অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

রাজধানী ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও এক
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৬ সময়
সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা ঘুরে বেড়ানোর অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও এক সংবাদ সম্মেলনে জানান তারা।


আজ রোববার (১০ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় নিহত সোহাগের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় তার পরিবার।


এ সময় তারা অভিযোগ করেন, সোহাগ হত্যার মূল আসামি ও নির্দেশদাতা টিটু বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে। এতে আতঙ্কে আছেন রয়েছেন তারা।


উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় একটি দোকানের তালা খুলে নিজের মোটরসাইকেল বের করে নিয়ে যায় টিটু। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।


এর আগে, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। একই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প