ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

কিশোরগঞ্জে সমাবেশ ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা, ব্যাপক প্রস্তুতি

প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে গণসমাবেশ আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
কিশোরগঞ্জে সমাবেশ ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা, ব্যাপক প্রস্তুতি ছবি : সংগৃহীত

প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে গণসমাবেশ আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।


মঙ্গলবার (১২ আগস্ট) শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশটি দুপুর ২ টায় শুরু হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


সমাবেশে প্রধান অতিথি হিসেব থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।


সমাবেশ সফল করতে শহরে পুরো জেলায় অন্তত শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। একমাস ধরে চলছে প্রচার ও গণসংযোগ, শোভাযাত্রা, সভা ও নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে জোরেশোরে। জেলা শহর থেকে জেলার সবগুলো উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে গেইট নির্মাণ করা হয়েছে। ব্যানার পোস্টার ছেয়ে গেছে সবখানেই৷ গত কয়েকদিন ধরে চলছে মোটরসাইকেল শোভাযাত্রা। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে সমাবেশ ঘিরে উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনের আগে এটিকে দলীয় শোডাউন হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সমাবেশের মাধ্যমে রাজনৈতিক শক্ত অবস্থান জানান দিতে চায় নেতাকর্মীরা।


সমাবেশে সর্বোচ্চ সংখ্যক লোকজন জমায়েত করার টার্গেট নিয়ে দিনরাত ব্যস্ত সময় পার করছে জেলা কমিটি৷ এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবার পথে। দলটির সবগুলো সহযোগী সংগঠন একসঙ্গে সমন্বয় করে কাজ করছে। অন্তত এক হাজার নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, মুক্তিযোদ্ধ প্রজন্ম পরিষদসহ সবগুলো সংগঠন একসঙ্গে কাজ করছে।


গণসমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


এরপর দলীয় নেতাকর্মীরা গণসমাবেশ সফল করতে দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় মিলিত হয়। এ সময় দলটির নেতৃবৃন্দ সমাবেশ ঘিরে নানামুখী প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় নেতৃবৃন্দ সমাবেশ শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ