ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

বেনাপোলে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই প্রতারণাসহ বিভিন্ন মামলার পলাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩০ সময়
বেনাপোলে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার ছবি : সংগৃহীত

বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই প্রতারণাসহ বিভিন্ন মামলার পলাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রয়েছে ৮ জন এবং নিয়মিত মামলার আসামি ৩ জন।


সোমবার (১১ আগস্ট) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত বেনাপোল থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার হওয়া আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।


গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাই ও প্রতারণা মামলার আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮),আনোয়ারের ছেলে বাবু(২৪), নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০), সাদিপুর গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে ইশরাত(২৮), গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), তালশাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল (৩৪), গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০) ও ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬)।


অপরদিকে গ্রেফতারকৃত নিয়মিত মামলার আসামিরা হলেন, পোর্টথানার পুটখালি গ্রামের আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), বড়আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও ইসমাইলের ছেলে তহিদুল ইসলাম (২৪)।


বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলী আশরাফ জানান, গ্রেফতার, ছিনতাই ও প্রতারণা মামলার আসামিরা মারাত্মক অপরাধের সাথে জড়িত। সীমান্তে ক্যানসার সহ জটিল রোগে আক্রান্ত অসহায় পাসপোর্টধারীদের জিম্মি করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিত। প্রায় এক যুগ ধরে এ চক্রটি বেনাপোল চেকপোস্টে প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধ করে আসছিল। ০৫ আগস্টের পর এদের ধরতে বিভিন্ন সময় ব্যবসায়ী সমিতি পুলিশকে জানায়। কিন্তু এরা আটকের কিছুদিন পর ছাড়া পেয়ে আবার প্রতারণায় যুক্ত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প