ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত: হান্নান মাসউদ

বর্তমান সরকার শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত: হান্নান মাসউদ ছবি : সংগৃহীত

বর্তমান সরকার শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।


সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের স্বতন্ত্র কমিশন গঠন ও সংস্কারের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অভিযোগ করেন।


হান্নান মাসউদ বলেন, অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় আসার পরই আমলাতন্ত্রে আটকে গেছে। আমলাদের ওপর নির্ভর করে চালাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়।


অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতারণা হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির নেতা। দাবি করেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ এখনও ফ্যাসিস্টের মতো আক্রমণ চালাচ্ছে। এসময় শিক্ষার্থীদের দাবি-দাওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প