ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

ডাকসু নির্বাচন: ফজিলাতুন্নেছা মুজিব হলে লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হল সংসদের মনোনয়ন ফরম নিতে গিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে লাঞ্চিতের
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
ডাকসু নির্বাচন: ফজিলাতুন্নেছা মুজিব হলে লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হল সংসদের মনোনয়ন ফরম নিতে গিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে লাঞ্চিতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


সোমবার (১৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।


এতে বলা হয়, মনোনয়ন পত্র বিতরণের শেষ মুহূর্তে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা যাচাই, মূল্যায়ন ও সুপারিশ প্রদানের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো।


তারা হলেন, আহ্বায়ক সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সদস্য অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, নৃবিজ্ঞান বিভাগ, সদস্য ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, সহকারী প্রক্টর এবং সদস্য আতিয়া সানজিদা শর্মী, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়।


এতে আরও বলা হয়, তদন্ত কমিটিকে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার মধ্যে জরুরি ভিত্তিতে সুপারিশ প্রদান করার জন্য অনুরোধ করা হলো।


প্রসঙ্গত, ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাঁধা দেয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি করে আটকে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প