ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য

কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি হলো ৬ হাজার টাকায়

কুয়াকাটায় সাগরে ধরা পড়া একটি ইলিশ প্রায় ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে। ১ কেজি ৮৮০ গ্রামের ইলিশ মাছটি
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময়
কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি হলো ৬ হাজার টাকায় ছবি : সংগৃহীত

কুয়াকাটায় সাগরে ধরা পড়া একটি ইলিশ প্রায় ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে। ১ কেজি ৮৮০ গ্রামের ইলিশ মাছটি গঙ্গামতি এলাকার মো. বাবুল মাঝির জালে ধরা পড়ে। সোমবার (১৮ জুলাই) দুপুরে সমুদ্রে গিয়ে জাল তুলতে গিয়ে ইলিশ মাছটি পান তিনি।


কুয়াকাটা মেয়র বাজারে মাছটি নিয়ে আসলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে ৫ হাজার ৮৭৫ টাকায় মাছটি কিনে নেন সানজিদা ফিস রফিক পাটোয়ারী নামের এক মৎস্য ব্যবসায়ী। তিনি জানান, মাছটি ঢাকায় বিক্রির জন্য রেখেছেন।


তিনি আরও জানান, বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়ার তীরবর্তী এলাকায় খুটা দিয়ে মাছটি শিকার করে নিয়ে এসেছে ওই জেলে। পরে বিক্রির জন্য নিয়ে আসেন বাজারে। তবে এই রকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, এখন সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দেবো।


এদিকে, মাঝি বাবুল জানান, সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে বড় হওয়ার কারণে আমি অনেক টাকায় বিক্রি করেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি।


কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে দামটা আরও কমে আসবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!