ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে আজ। হিজরি ১৪৪৭ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫২ সময়
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ছবি : সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে আজ। হিজরি ১৪৪৭ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।


ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।


বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।


টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১।


উল্লেখ্য, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং একই দিনে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। দিনটি মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন