ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান-মার্কিন আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী নেই: বাঘেই কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থান জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে মিলছে চাঞ্চল্যকর তথ্য ‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে’ ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ

জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে ৭ম
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১০:১২ সময়
জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।


রোববার (২৪ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হবে সাক্ষ্যগ্রহণ।


এদিন, সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়, আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল মামুনকে। এছাড়া, গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে। এবং আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে।


এর আগে, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১৬ জন। গেল বুধবার সাক্ষ্য দেন দুই চিকিৎসক ও একজন নার্সহ ৪ জন। চিকিৎসকরা বর্ণনা করেন জুলাই আগস্টে হাসপাতালের চিত্র। জানান, চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন তারা।


এ সময় তারা শেখ হাসিনা,আসাদুজ্জামান খাঁন কামাল ও ওবায়দুল কাদেরসহ পুলিশের বিচার দাবি করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা