ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলায় পারিবারিক কবরস্থানের ভেতর গোপনে গাঁজার গাছ চাষের অভিযোগে এক দিনমজুরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৯ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৯ সময়
পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলায় পারিবারিক কবরস্থানের ভেতর গোপনে গাঁজার গাছ চাষের অভিযোগে এক দিনমজুরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে কবরস্থানের ঝোপঝাড়ের আড়াল থেকে প্রায় ১২ ফুট উঁচু একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আকন্দপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি পারিবারিক কবরস্থানের ভেতর থেকে বড় আকৃতির গাঁজার গাছটি উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেছেন, প্রায় দুই বছর আগে স্থানীয় এক মাদক কারবারির কাছ থেকে গাঁজার চারা সংগ্রহ করে কবরস্থানের ভেতরে গোপনে রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যা করে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার করা গাঁজার গাছ, প্রয়োজনীয় আলামত এবং রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক উৎপাদন, সংরক্ষণ ও পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান