ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

লাদাখ সীমান্তে চীনা সেনাদের তৎপরতা, চলছে সুড়ঙ্গ-বাঙ্কার নির্মাণ

ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিন অঞ্চলকে চীনের অংশ করে নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। সোমবার দেশটি আনুষ্ঠানিকভাবে
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৩, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৩, দুপুর ১০:১২ সময়
লাদাখ সীমান্তে চীনা সেনাদের তৎপরতা, চলছে সুড়ঙ্গ-বাঙ্কার নির্মাণ ছবি : সংগৃহীত
ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিন অঞ্চলকে চীনের অংশ করে নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। সোমবার দেশটি আনুষ্ঠানিকভাবে নিজেদের যে মানচিত্র প্রকাশ করে তাতে সম্পূর্ণ অরুণাচল প্রদেশকে চীনের সীমানায় প্রবেশ করানো হয়েছে। শুধু অরুণাচলই নয়, ‘আকসাই চীন’ নামে লাদাখ-সংলগ্ন যে ভূখণ্ডটিকে ভারত নিজেদের বলে দাবি করে থাকে সেটিও চীনের এই নতুন ম্যাপে জায়গা করে নিয়েছে। 

আকসাই চীন এলাকায় চীনা পিললস লিবারেশন আর্মি (পিএলএ) স্থায়ী বাঙ্কার এবং বড় সুড়ঙ্গ তৈরি করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার। স্থায়ীভাবে সেনা মোতায়েনের উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 

কয়েক মাস আগে ভারত দাবি করেছিল প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীর জুড়ে চীনা সেনাদের সেতু নির্মাণের ‘তৎপরতা’ দেখা গিয়েছিল উপগ্রহচিত্রে। এ বার এলএসির প্রায় ৭০ কিলোমিটার দূরে ঘাঁটি নির্মাণের ছবি সামনে এসেছে। ভূগর্ভস্থ বাঙ্কারে সেনার পাশাপাশি ভারী অস্ত্রশস্ত্র এবং বিপুল পরিমাণ রসদ মজুত রাখার ব্যবস্থা রাখার ব্যবস্থা হচ্ছে বলেই মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। 

কয়েক দিন আগেই জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে। আবার আগামী সপ্তাহে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদির আমন্ত্রণে চীনা প্রেসিডেন্টের দিল্লিতে আসারও কথা রয়েছে।

ফলে দুদেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকলেও সীমান্তে বা কূটনৈতিক পর্যায়ে যে উত্তেজনা রয়েই গেছে, চীনের নতুন এই মানচিত্রকে পর্যবেক্ষকরা তারই সবশেষ দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

সাম্প্রতিক অতীতে ভারত একাধিকবার বলেছে অরুণাচল কখনোই একটি বিতর্কিত ভূখণ্ড নয়, বরং তা ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত অরুণাচল প্রদেশকে চীন অবশ্য বহুদিন ধরেই একটি ‘বিতর্কিত ভূখণ্ড’ হিসেবে দাবি করে আসছে। তারা বলে থাকে অরুণাচল হলো আসলে দক্ষিণ তিব্বতেরই একটা অংশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?