ঢাকা | |

ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না এসেছিল বুলবুলের

দায়িত্ব নেওয়ার পরই দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার পথ
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৬:০ সময়
ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না এসেছিল বুলবুলের ছবি : সংগৃহীত

দায়িত্ব নেওয়ার পরই দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার পথ ধরে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখছেন ক্রিকেট অবকাঠামো ও উন্নয়নের সম্ভাবনা। আজ রোববার নারায়ণগঞ্জ সদরের জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সেখানে গিয়ে ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না এসেছিল বিসিবি সভাপতির।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জের ক্রিকেট ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বুলবুল। নারায়ণগঞ্জ সফরে আসার আগে তিনি ফতুল্লা স্টেডিয়াম ঘুরে দেখেন। স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে বুলবুল বলেন, ‘স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। একসময় এখানে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো। অথচ বর্তমানে এর অবস্থা অত্যন্ত করুণ।’


তিনি জানান, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে ফতুল্লা স্টেডিয়ামে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হবে। বর্তমানে মাঠে মাত্র তিনটি উইকেট থাকলেও ভবিষ্যতে তা বাড়িয়ে অন্তত ২০টি উইকেট করার পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি।


বুলবুল আরও বলেন, ‘আগে নির্দিষ্ট মৌসুমেই ক্রিকেট হতো, এখন ১২ মাসই খেলা হয়। এজন্য আমাদের খেলোয়াড়দের জন্য কোচিং সুবিধা ও অবকাঠামো উন্নয়ন অপরিহার্য। আশা করছি আগামী এক-দেড় বছরের মধ্যেই এমন উন্নয়ন করা সম্ভব হবে, যাতে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের আর ঢাকায় যেতে না হয়। এখানেই তারা প্রশিক্ষণ ও খেলার সুযোগ পাবেন।’


তিনি আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেন যে, তার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) কাজ করার অভিজ্ঞতা এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।


ভবিষ্যৎ ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। আমি জানি এখানে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম-সাকিব হবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা, যাতে খেলোয়াড়রা সারা বছরই অনুশীলনের মধ্যে থাকতে পারে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!