ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’ ‘কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের আশ্বাসে ক্যাম্পাসে ফিরলেন বুয়েট শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে ৩ ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের আশ্বাসে ক্যাম্পাসে ফিরলেন বুয়েট শিক্ষার্থীরা ছবি : সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে ৩ ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েট শিক্ষার্থীরা।


ডিপ্লোমা-বিএসসি ইস্যুতে ডেসকোর নির্বাহী প্রকৌশলীর রুমে ডেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাতে বুয়েট শহীদ মিনার থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর অবরোধ তুলে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন তারা।


হত্যার হুমকিদাতাদরে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে ভোর সাড়ে ৪টায় শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান বুয়েট শিক্ষার্থীরা।


উল্লেখ্য, এর আগে ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা ইস্যুতে ৩ দফা দাবিতে আন্দোলন করছে বুয়েটের শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের ৩ দাবি হলো


১. ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।


২.১০ম গ্রেডে  ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।


৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা