ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে: মঈন খান

রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ১:২ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ১:২ সময়
গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে: মঈন খান ছবি : সংগৃহীত

রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।


শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


তিনি বলেন, আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর লড়াই চলবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।


এদিকে, নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান।


নুরুল হক নুরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ আলোচনায় বসবে। তবে বোর্ডে থাকা ৬ চিকিৎসকদের নাম এখনো জানা যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা