ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যেমন একাদশ হতে পারে

গতকাল পাকিস্তান ও নেপালের খেলার ভিতর দিয়ে উঠেছে ২০২৩ এশিয়া কাপের পর্দা। তবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ১১:৪১ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ১১:৪৮ সময়
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যেমন একাদশ হতে পারে ছবি : সংগৃহীত
গতকাল পাকিস্তান ও নেপালের খেলার ভিতর দিয়ে উঠেছে ২০২৩ এশিয়া কাপের পর্দা। তবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে আজ থেকে। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার আতিথ্য নেবে টাইগাররা। শিরোপা জয়ের পথে আত্মবিশ্বাসী হয়ে উঠতে প্রথম ম্যাচে জয়ের বিকল্প নেই। বর্তমান এশিয়ার চ্যাম্পিয়ন ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয়া মোটেই সহজ কাজ নয়। অধিনায়ক সাকিব আল হাসান তো বলেই দিয়েছেন, সব বিভাগ থেকে পারফর্ম করেই হারাতে হবে লঙ্কানদের।

আজকে বাংলাদেশে জয়ের জন্য ভূমিকা রাখতে পারেন চার টাইগার ক্রিকেটার। এর মধ্যে আগেও বাংলাদেশের জয়ের নায়ক হয়েছে এমন আছেন তিন জন (অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ) । এছাড়া এই তালিকায় নতুন করে ট্রাম্প কার্ড হয়ে যুক্ত হতে পারেন তৌহিদ হৃদয়। 

টাইগার অধিনায়ক দেশের বাহিরের টি-টোয়েন্টি লিগ খেলে থাকেন। যার জন্য কন্ডিশন নিয়ে তার সুন্দর ধারনা আছে প্রতিপক্ষকে আটকে ফেলতে। এছাড়া এশিয়া কাপের মঞ্চে তার খেলার অভিজ্ঞতা কাজে আসবে। অপরদিকে মুশফিক নিজের নামের সাথে সেঁটেছেন দ্য ডিপেন্ডেবল তকমা। দলের বিপদে ত্রাতা তিনি বরাবরই। তাছাড়া দলের শিরোপা জয়ের মিশনে গুরুত্বপূর্ণ ছয় নাম্বার পজিশনও তার দখলে। যেখানে বেশ ভালোই করছেন তিনি।

সময়ের অন্যতম সেরা পেসার তাসকিন আছেন ক্যারিয়ারের দারুণ ছন্দে। বড় বড় ক্রিকেটারকে বন্দী করেছেন নিজের গতিতে। দেশের ক্রিকেটের পেস বিভাগে বিপ্লব ঘটিয়েছেন তিনি। মাশরাফির পর নেতৃত্ব দিচ্ছেন সম্মুখ থেকেই। এবারের এশিয়া কাপেও নিশ্চয়ই একই কাজটা করে যাবেন তিনি। 

এরপর দলের হয়ে ট্রাম্প কার্ড ভূমিকা থাকতে পারে তৌহিদ হৃদয়ের। এই তরুণ ক্রিকেটার নিজেকে যথেস্ট প্রমান করেছেন। প্রথমবারের মতো শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে এসে নাম কুড়িয়ে গেছেন তিনি। এছাড়া দলের প্রয়োজনে ধীরগতীর ব্যাটিং থেকে আবার রানের প্রয়োজনে দ্রুত রান তাড়া করেও দেখিয়েছেন সম্প্রতি। তাই দলের টপ অর্ডার ব্যার্থ তার দিনে হতে পারেন দলের ট্রাম্প কার্ড।  

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যেকোনো মুহূর্তে যেকোনো কিছুই হয়ে যেতে পারে। তবুও বিশেষভাবে চোখ রাখা যায় এই চারজনের উপরে। অবশ্য একাদশে থাকা যেকেউ বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ। হতে পারেন তিনি তরুন তানজিদ তামিম কিংবা হৃদয়।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ