ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে যার ঢেউ আছড়ে পড়ে দর্শকদের মধ্যেও। রাজনৈতিক বৈরিতার কারণে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয় না দীর্ঘ দিন। বড় কোনো টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখার সুযোগ নেই। অবশেষে এশিয়া কাপের মঞ্চে আরও একবার সেই রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
তবে দৈনন্দিন জীবনে নানান ব্যস্ততা থাকায় অনেকেই টেলিভিশনে সে খেলা উপভোগ করার খুব একটা সুযোগ পান না। তবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে ভক্তরা দেখতে পারেন এশিয়া কাপের জমজমাট লড়াই।
এবারের এশিয়া কাপের ম্যাচগুলো টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অ্যাপে অনলাইনে দেখার সুযোগ থাকছে। সেগুলো হলো- র্যাবিটহোল বিডি, টফি অ্যাপ ও মাই জিপি অ্যাপ। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। পাশাপাশি এখানে ও এখানে ক্লিক করে বিনামূল্যে ম্যাচের লাইভ স্কোর, কমেন্ট্রি ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এ দিকে বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি- স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।
হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টের ৪টি হবে পাকিস্তানে আর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন