ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

জাকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে অমর্ত্য রায়ের রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। সোমবার
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২ সময়
জাকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে অমর্ত্য রায়ের রিট ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। সোমবার (৮ সেপ্টেম্বর) রিটটি দায়ের করেন তিনি।


রিট শেষে অমর্ত্যের আইনজীবী মানজুর আল মতিন বলেন, কিছু কিছু গণমাধ্যম প্রচার করেছে জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়েছে বিষয়টি আসলে সত্য নয়। জাকসুতে ‘সম্প্রীতির ঐক্য’ নামে যে প্যানেল রয়েছে তার ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীতা হঠাৎ করেই বাতিল করা হয়েছে। প্রার্থী যাচাই বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের অল্প কিছু সময় আগে তাকে কিছু না জানিয়েই তার প্রার্থিতা বাতিল করে দেয়া হয়।


তিনি বলেন, আমাদের একটাই চাওয়া যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতে পারে। আমরা আশা করছি আগামীকাল এই রিটটির শুনানি করতে পারবো এবং আমাদের বিশ্বাস হাইকোর্টের রায় অমর্ত্যের পক্ষে আসবে।


তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আমলে এই শিক্ষার্থী প্রতিবাদী গ্রাফিতি আকায় তার ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসন চড়াও হয়। সেই সময়ে তার ছাত্রত্ব বাতিলের পাশাপাশি তার নামে মামলাও হয়। পরে হাইকোর্ট বিভাগ থেকে তার ছাত্রত্ব ফিরিতে দিতেও বলা হয় সেটারও ব্যাক্তয় ঘটানো হয়। এখানে তার কিছু সময় কেটে যায় এতে তার কোনও দোষ নেই বলেও উল্লেখ করেন তিনি।


এ সময় বিশ্ববিদ্যালয়য় প্রশাসনের সম্প্রতি প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তির সমালোচনাও করেন এই আইনজীবী। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অমর্ত্যের অত্যন্ত ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগ তুলেছেন তিনি।


এর আগে ৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতা বাতিলের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় নির্বাচন কমিশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ