ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ওপেনিংয়ে নেমে মিরাজের বাজিমাত, পেলেন দুটি পুরস্কার

সাধারণত ৭, ৮ বা ৯ নম্বর পজিশনে ব্যাটিংয়ের সুযোগ পান মিরাজ। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবেই পরিচিতি মেহেদি হাসান
  • আপলোড সময় : ৪ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ৪ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৩২ সময়
ওপেনিংয়ে নেমে মিরাজের বাজিমাত, পেলেন দুটি পুরস্কার ছবি : সংগৃহীত
সাধারণত ৭, ৮ বা ৯ নম্বর পজিশনে ব্যাটিংয়ের সুযোগ পান মিরাজ। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবেই পরিচিতি মেহেদি হাসান মিরাজের। তবে দলের প্রয়োজনে এর আগে ওয়ানডেতে ওপেন করেছেন। লিটন দাসকে নিয়ে গড়েছিলেন শতরানের জুটি।

আরও একবার মিরাজ ওপেনিংয়ে সুযোগ পেলেন, আবারও করলেন বাজিমাত। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন একদম নিচের দিকে ৮ নম্বরে নেমে। দ্বিতীয় সেঞ্চুরিটা এলো ওপেনিংয়ের মতো কঠিন পজিশনে। মিরাজ তার ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার আর জায়গাই রাখলেন না।

আফগানিস্তানের বিপক্ষে (রোববার) ১১২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন মিরাজ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।

ওপেনিং জুটিতে নাইম শেখের সঙ্গে ৬০ রানের জুটির পর তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ১৯৪ রান যোগ করেন মিরাজ। আউট হননি। রিটায়ার্ট হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন এই অলরাউন্ডার।

১১৯ বলে ৭ চার আর ৩ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন মিরাজ। হাতে আঘাত পেয়ে ব্যাটিং ছেড়ে উঠে গিয়েছিলেন। তবে পরে ঠিকই দলের প্রয়োজনে বোলিং করেছেন। ৮ ওভার বল করে ৪১ রানে একটি উইকেটও নেন অফস্পিনিং এই অলরাউন্ডার।

ব্যাটে-বলে পারফর্ম করে বাংলাদেশকে জেতানোর দিন স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে মিরাজের হাতে। এর সঙ্গে আরও একটি পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি। ম্যাচে সবচেয়ে বেশি ৩টি ছক্কা হাঁকানো ব্যাটার হিসেবে পুরস্কার পেয়েছেন মিরাজ।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি খুব খুশি। আমার মনে হয়, টিম ম্যানেজম্যান্ট আমার ওপর বিশ্বাস রেখেছে। এটা দারুণ উইকেট ছিল, বল সহজেই ব্যাটে এসেছে। আমি শুধু লাইন বুঝে খেলতে চেষ্টা করছি। শান্তর সঙ্গে জুটিটা দারুণ ছিল।‘
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?